1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে জনতা কতৃক অটোগাড়ীসহ কাঁচপুরের চোর দেলোয়ার আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে জনতা কতৃক অটোগাড়ীসহ কাঁচপুরের চোর দেলোয়ার আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে একটি অটোগ্যারেজে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে অটো গ্যারেজে ভিতরে প্রবেশ করে ৪টি অটোগাড়ী চুরি করে পালানোর সময় স্থানীয় যুবকদের ধাওয়া খেয়ে ২টি অটোগাড়ী নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স্রের সামনের পুকুরে ফেলে রেখে। বাকি দুইটি অটোগাড়ী নিয়ে মদনপুর উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় ধামগড় ইউনিয়নের ভাংতি এলাকা থেকে আরো ২টি চোরাই অটোগাড়ীসহ স্থানীয় জনতা দেলোয়ার সিকদার (২৮) নামে এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত অটোচোর দেলোয়ার সিকদার বরগুনা জেলার ভাবনা থানার তালিতা বুনিয়া এলাকার আনিছ সিকদারের ছেলে। বর্তমানে সে সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় ভাসমান ভাবে বসবাস করে আসছে। এর আগে শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৩টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিধরাস্থ মানিক প্রধানের অটোগ্যারেজ থেকে অটোচুরি ঘটনাটি ঘটে। আটককৃত অটোচোর দেলোয়ার সিকদারের বিরুদ্ধে বন্দর থানায় চুরি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নৈশ্য প্রহরী হেলাল উদ্দিনের ছেলে শাকিল গনমাধ্যমকে জানায়, আমার পিতা দীর্ঘ দিন ধরে উল্লেখিত অটোগ্যারেজে নাইটগার্ড হিসেবে চাকুরি করে আসছে। শুক্রবার রাত সাড়ে ৩টায় সময় অজ্ঞাত নামা ৫/৬ জনের চোরের দল কৌশলে অটোগ্যারেজে প্রবেশ করে ৪টি অটোগাড়ী চুরি করে পালিয়ে যায়। ওই সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে প্রান রক্ষার্থে ২টি অটোগাড়ী পুকুরে ফেলে দেয়। পরে জনতা ধাওয়া করে বাকী ২টি অটোগাড়ী বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ভাংতি এলাকা থেকে উদ্ধারসহ অটোচোর দলের হোতা দেলোয়ার শিকদারকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট