1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ২৬ তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ২৬ তম নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ২৬ তম নির্বাহী কমিটির সভা ও বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর নির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (বুধবার) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন)-১ এ বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার ২৬ তম নির্বাহী কমিটির সভা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ২৬ তম নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা কমিশনার মো. মাতলুবুল মামুন, সম্পাদক মো. আনিসুজ্জামান মিলন, নির্বাহী কমিটির সদস্য মো. লোকমান হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর নির্বাহী কমিটির সাধারণ সভা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারন সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর কমিশনার মো. জালাল উদ্দীন মজুমদার, সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক মো. ইফতেখারুল আনাম চৌধুরী, কোষাধ্যক্ষ মো. আল মামুন, সাবেক সম্পাদক মো. জহুরুল হক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট