1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ মাদক কারবারী র‌্যাবের হাত আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি। র‌্যাব বাংলাদেশের জনগণের আস্থা এবং ভরসার অন্যতম একটি বাহিনী,গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে থাকেন রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সদস্যবৃন্দ।তারই ধারাবাহিকতায় দিনাজপুরের শীর্ষ এক মাদক কারবারিকে ৫৮০ বোতল ভারতীয় এমকেডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১৩ ক্রাইম প্রিভিশন কোম্পানি-১ দিনাজপুরের একটি চৌকস রোবাস্ট টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ অক্টোবর দিনাজপুর জেলার বিরল এলাকায় মহাসড়কে রোবাস্ট পেট্রোল টহল ও চেকপোস্ট করাকালে সন্দেহজনক মোটরসাইকেল চালককে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেলের ছিটে বিশেষ কায়দায় বাধা অবস্থায় বস্তার মধ্যে রক্ষিত বিপুল পরিমাণ (৫৮০বোতল)আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি এমকেডিল উদ্ধার করে। এমকেডিল গুলোর আনুমানিক মূল্য ১১, ৮৮,০০০(এগারো লক্ষ আটাশি হাজার)টাকা। ঘটনার সাথে জড়িত দিনাজপুরের কোতোয়ালি থানার রামনগর এলাকার মৃত: হুমায়ুন রেজার ছেলে কামরুজ্জামান রাসেল (৩৪)কে মোটরসাইকেল সহ আটক করেছেন।
র‌্যাবের তথ্যে জানা যায়, সে দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে আমদানি নিষিদ্ধ সর্বনাশা মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।তারা আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাদক কারবারী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে
এমকেডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করেছে।ধৃত আসামির বিরুদ্ধে দিনাজপুরের বিরল থানায় র্যাববাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।

র‌্যাব বাংলাদেশের জনগণের আস্থা এবং ভরসার অন্যতম একটি বাহিনী,গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করে থাকেন রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের সদস্যবৃন্দ।তারই ধারাবাহিকতায় দিনাজপুরের শীর্ষ এক মাদক কারবারিকে ৫৮০ বোতল ভারতীয় এমকেডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১৩ ক্রাইম প্রিভিশন কোম্পানি-১ দিনাজপুরের একটি চৌকস রোবাস্ট টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ অক্টোবর দিনাজপুর জেলার বিরল এলাকায় মহাসড়কে রোবাস্ট পেট্রোল টহল ও চেকপোস্ট করাকালে সন্দেহজনক মোটরসাইকেল চালককে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেলের ছিটে বিশেষ কায়দায় বাধা অবস্থায় বস্তার মধ্যে রক্ষিত বিপুল পরিমাণ (৫৮০বোতল)আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি এমকেডিল উদ্ধার করে। এমকেডিল গুলোর আনুমানিক মূল্য ১১, ৮৮,০০০(এগারো লক্ষ আটাশি হাজার)টাকা। ঘটনার সাথে জড়িত দিনাজপুরের কোতোয়ালি থানার রামনগর এলাকার মৃত: হুমায়ুন রেজার ছেলে কামরুজ্জামান রাসেল (৩৪)কে মোটরসাইকেল সহ আটক করেছেন।
র‌্যাবের তথ্যে জানা যায়, সে দীর্ঘদিন যাবত ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে আমদানি নিষিদ্ধ সর্বনাশা মাদক দ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।তারা আরো জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মাদক কারবারী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে
এমকেডিল সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করেছে।ধৃত আসামির বিরুদ্ধে দিনাজপুরের বিরল থানায় র্যাববাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট