1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৪২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাকিল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার বাবুল মিয়ার ছেলে। এর আগে গত সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধােেরে ঘটনায় বন্দর থানার এসআই শওকত আলী বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৮(১০)২৩। থানা পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল দীর্ঘ দিন ধরে বন্দরে মদনগঞ্জ, লক্ষারচর, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট