1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সরকারি চাকুরি দেওয়ার নাম করে প্রতিবন্ধীর টাকা আত্মসাত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

বন্দরে সরকারি চাকুরি দেওয়ার নাম করে প্রতিবন্ধীর টাকা আত্মসাত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সরকারি চাকুরি দেওয়ার নাম করে নগদ ৪ লাখ ৬৪ হাজার টাকা আতা্মসাতের ঘটনায় পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদার ও তার পরিবারের সন্ত্রাসী হামলায় পাওনাদার ছগির মিয়া (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী আহত হয়েছে। ওই সময় হামলাকারিরা উল্লেখিত প্রতিবন্ধী কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও ১টি এনড্রেয়েট মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভূক্তভোগী প্রতিবন্ধী ছগির মিয়া বাদী হয়ে সন্ত্রাসী হামলার ২ দিন পর সোমবার (২৩ অক্টোবর) দুপুরে হামলাকারী সদ্য প্রবাস ফেরত রিপনসহ ৫ জনের নাম উল্লেখ্য করে ও আরো ৫/৭ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। জানাগেছে, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাতাকাটা এলাকার মৃত আজগর আলী মিয়ার ছেলে ছগির মিয়া দীর্ঘ দিন ধরে শারীরিক প্রতিবন্ধী অবস্থায় জীবন যাপন করে আসছে। অসহায়ের সুযোগ নিয়ে একই এলাকার মৃত আয়নাল হক মিয়ার স্ত্রী রেনু বেগম শারীরিক প্রতিবন্ধী ছগির মিয়াকে দীর্ঘ দিন ধরে সরকারি হাসপাতালে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছে টাকা দাবি করে আসছিল। এক পযার্য়ে গত ১লা মে প্রবাসী রিপনের কুপরামর্শে রেনু বেগম সরকারি চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে স্ট্যাম্পের মাধ্যমে নগদ ৪ লাখ ৬৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে গাডাকা দেয়। এর ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেল ৪টায় শারীরিক প্রতিবন্ধী ছগির মিয়া তার পাওনা টাকা চাইতে গেলে ওই সময় দেনাদার রেনু বেগম ও তার ছেলে সদ্য প্রবাস ফেরত রিপন ও মেয়ে রেশমী বেগম একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার ছেলে নুরুল হক মিয়া ও তার ছেলে রমজান ক্ষিপ্ত হয়ে প্রতিবন্ধী ছগির মিয়াকে হত্যার উদ্দেশ্যে লাঠী সোটা দিয়ে এলাপাতারী ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। ওই সময় হামলাকারি উল্লেখিত নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। ওই সময় প্রতিবন্ধী চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারিরা কৌশলে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট