1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

সমাবেশকে কেন্দ্র করে বন্দরে বিএনপি নেতাকর্মীরা গ্রেফতার আতংকে ভুগছেন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ ২৮ অক্টোবর বিএনপি সমাবেশকে কেন্দ্র করে বন্দরে বিএনপি নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতংক বিরাজ করছে। বন্দরে অধিকাংশ ব্এিনপি নেতাকর্মীরা সমাবেশকে সফল করার লক্ষে গ্রেফতার এড়ানোর জন্য জেলার বিভিন্ন স্থানে গাডাকা দেওয়ার খবর পাওযা গেছে। এর ধারাবাহিকতায় গত রোববার (২২ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেসসহ ৩ বিএনপি নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে।এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল গনমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় জানান, যে কোন মূল্যে বিএনপি সফল করা হবে। নেতাকর্মীদের আমি সেভাবে র্নিদেশনা দিয়েছি। দমন পিড়ন করে বিএনপি নেতাকর্মীদের ধাবিয়ে রাখতে পারবে না।বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহেনশাহ আহাম্মেদ জানিয়েছে, গ্রেফতার এড়ানোর জন্য বন্দরে বাহিরে অবস্থান করছি। সঠিক সময়ে সমাবেশ যোগদান করে সবাইকে তাগ লাগিয়ে দিব। মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার বলেন, অনেক মামলা খেয়েছি অনেক বার অহেতুক ভাবে জেল খেটেছি। মামলা করে বিএনপি নেতাকর্মীদের আর কোন ঠাসা করা যাবে না। আগামী ২৮ অক্টোবর নারায়নগঞ্জ মহানগর বিএনপি কান্ডারী আলহাজ্ব আতাউর রহমান মুকুল ভাইয়ের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ঢা্কা সমাবেশ যোগদান করবে বলে আশা প্রকাশ করছি। মহানগর বিএনপি নেতা ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ জানান, সরকার পতনের দাবি এখন শুধু বিএনপি দাবি না। এই দাবি এখন সকল শ্রেণী পেশার মানুষের। তাই আগামী ২৮ অক্টোবর ঢাকা সমাবেশকে সফল করার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানান, সাধারন মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। যারা দেশের সম্পদ নষ্ট করবে তাদেরকে কঠিন ভাবে দমন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট