1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাট ২ নারী জখম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

বন্দরে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাট ২ নারী জখম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে প্রবাসী বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে দুই নারীকে পিটিয়ে বসত বাড়ী ভাংচুর ও লুটপাট চালিয়ে স্বণার্লংকার ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনার ২ দিন পর রোববার (২২ অক্টোবর) দুপুরে আহতের সদ্য প্রবাস ফেরৎ ছেলে রিপন মিয়া বাদী হয়ে সন্ত্রাসী ছগিরসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ও অভিযোগের বাদী সূত্রে জানাগেছে, বন্দরের মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাতাকাটা এলাকার মৃত আজগর আজগর আলী মিয়ার ছেলে স্থানীয় সন্ত্রাসী ছগির ও তার ভাই নূর মোহাম্মদ মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে একই এলাকার মৃত আয়নাল হক মিয়ার বৃদ্ধা স্ত্রী রেনু বেগমের সাথে পূর্ব শত্রুতা চলছিল। এ ঘটনার জের ধরে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় প্রতিপক্ষ ছগির মিয়া ও তার বড় ভাই নূর মোহাম্মদ ছগির মিয়ার ছেলে জাফর ও নূর মোহাম্মদ মিয়ার ছেলে সাব্বিরসহ অজ্ঞাত নামা ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে। ওই সময় হামলাকারিরা বৃদ্ধা রেনু বেগম (৫৫) ও তার মেয়ে রেশমি আক্তার (৩৫ )কে এলোপাতারি ভাবে পিটিয়ে শ্লীতাহানীসহ বাড়িঘড় ভাংচুর করে। ওই সময় হামলাকারিরা ঘরে প্রবেশ করে প্রবাস থেকে আনা ৭৫ গ্রাম স্বর্ণ যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট