1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে র‍্যালী লেজার্স সার্বজনীন দূগার্পূজা মন্দিরের সম্পাদকের উপর হামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

বন্দরে র‍্যালী লেজার্স সার্বজনীন দূগার্পূজা মন্দিরের সম্পাদকের উপর হামলা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৮১৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ মহানগর বিএনপি নেতৃবৃন্দের পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরন করাকে কেন্দ্র করে দূবর্ৃত্তদের সন্ত্রাসী হামলায় র‍্যালী লেজার্স সার্বজনীন দূগার্পূজা মন্দিরের সাধারন সম্পাদক শ্রী শিবু চন্দ্র দাস (৫২) আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর ১নং খেয়াঘাচস্থ ময়মনসিংহপট্রি এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় শিবু চন্দ্র দাসকে উদ্ধার করে সংশ্লিস্ট হাসপাতালে প্রেরণ করেছে। দূবর্ৃত্তদের সন্ত্রাসী হামলার ঘটনার খবর পেয়ে বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বিএম কুদরত এ খুদা ও বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিভিন্ন সূত্রে জানাগেছে, শনিবার বিকেল ৫টায় মহানগর বিএনপি আহবায়ক এডঃ শাখয়াত হোসেন ও সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপি নেতৃবৃন্দ বন্দর র‍্যালী লেজার্স সার্বজনীন দূগার্পূজা মন্দিরের পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করতে আসে। ওই সময় খবর পেয়ে দর্ূবৃত্তরা পূজামন্ডপে এসে বিশৃঙ্খলা করে উল্লেখিত বিএনপি নেতাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। বন্দর ১নং খেয়াঘাটস্থ র‍্যালী লেজার্স সার্বজনীন দর্ূগাপূজা মন্ডপে মহানগর বিএনপি নেতৃবৃন্দ পরিদর্শন ও বস্ত্র বিতরণকে কেন্দ্র করে দর্ূবৃত্তরা উল্লেখিত পূজামন্ডপের সাধারন সম্পাদককে বেদম ভাবে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানিয়েছে, সন্ত্রাসী হামলার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘর্ষ এড়ানোর জন্য র‍্যালী লেজারার্স পূজামন্ডপে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট