1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় অভিমান করে গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার

ফতুল্লায় অভিমান করে গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ পারিবারিক কলহের জেরে গলায় গামছা পেঁচিয়ে ভেন্টিলেটরের সাথে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভূঁইগড়ে ওই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ আলী (১৮)। সে শরীয়ত পুরের পালং থানার বিনোদপুর গ্রামের মো. লিটন মোল্লার ছেলে তিনি। ফতুল্লায় সেলিম মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন ও স্থানীয় একটি লাইট ফ্যাক্টরিতে কাজ করতেন। জানা যায়, স্বজনেরা শুক্রবার রাত সাড়ে ১২টার পরে আলীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ আলীর বাবা লিটন মোল্লা বলেন, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আলী সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এরপর সে ওয়াশরুমে যায়। দীর্ঘক্ষণ পরেও ওয়াশরুম থেকে না বের হওয়ায় আমরা সন্দেহ করি। ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। ফলে আশপাশের লোকজন নিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে দেখি গলায় গামছা পেঁচিয়ে ভেন্টিলেটরের সঙ্গে ছেলে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মোহাম্মদ আলীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ফতুল্লা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট