1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার

বন্দরে গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরের শিল্পকারখানা গুলোতে ৫ দিন ধরে বিরাজ করছে তীব্র গ্যাস সংকট। এতে  প্রায় একডজন রপ্তানীমুখী শিল্প কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কারখানার মালিকরা। তথ্যানুসন্ধানের জানা গেছে, জামালউদ্দিন টেক্সটাইল মিল, জাহিন নিটওয়্যার, টোটাল ফ্যাশনসহ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মদনপুর থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত শতভাগ রপ্তানীমুখী প্রায় একডজনেরও বেশী  শিল্প কারখানা রয়েছে । গ্যাস সংকটের কারণে  এ সব শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির কবলে পড়েছে শিল্প প্রতিষ্ঠানগুলো। পূর্বাঞ্চল শিল্প মালিক সমিতির সভাপতি এম জামালউদ্দিন জানান, গ্যাস হচ্ছে কারখানার প্রধান জ্বালানী শক্তি।  গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কারখানা বন্ধ হলে বেকারত্ব বেড়ে যাবে বলে তিনি জানান। তিনি বলেন ,সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় ইতিমধ্যে একটি দেশের ক্রেতা ছুটে গেছে। বাকি ক্রয়াদেশও বাতিল হওয়ার উপক্রম।  টোটাল ফ্যাশন লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক মোঃ হাসিবউদ্দিন মিয়া জানান, দীর্ঘ দিন ধরে তার কারখানায় কোনো গ্যাস নাই। গ্যাসের অভাবে ডায়িং শাখা পুরোপুরি বন্ধ। মাননীয় প্রধানমন্ত্রী রেশনিংয়ের মাধ্যমে সব কারখানায় সমভাবে গ্যাস বন্টনের নির্দেশনা দিয়েছেন। কিন্তু মদনপুরে সমানভাবে গ্যাস বন্টন করা হচ্ছেনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশের কারখানাগুলো কিছু গ্যাস পেলেও উত্তর পাশের কারখানায় একেবারেই গ্যাস নেই। গ্যাস সরবরাহ বাড়ানোর বহু আবেদন নিবদেন করেও কোনো ফল পাওয়া যাচ্ছেনা। বর্তমানে তার প্রতিষ্ঠানের প্রায় আড়াইহাজার শ্রমিক কাজ করছেন। এ ব্যাপারে তিতাস গ্যাসের জিএম খন্দকার জাহিদুল হক জানান, গ্যাস সরবরাহ লাইনে প্রেসার অনেক কম। এছাড়া ঘোড়াশাল সার কারখানায় গ্যাস সরবরাহের কারণে এ সমস্ত কারখানাগুলো গ্যাস পাচ্ছেনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট