1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ভূয়া পুলিশ পরিচয়ে যুবক আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

বন্দরে ভূয়া পুলিশ পরিচয়ে যুবক আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে লক্ষনখোলা এলাকায় ফরহাদ হোসেন শুভ নামে এক ভূয়া পুলিশকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। মঙ্গলবার ১৭অক্টোবর সন্ধ্যায় লক্ষখোলা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম,হেলমেট,ওয়াকিটকি ও খেলনার একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ধৃত ভূয়া পুলিশ ফরহাদ হোসেন শুভ গোপালগঞ্জ জেলার মোকশেদপুর থানার কওনিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ লাইনে মেসবয় হিসেবে কর্মরত আছে।
পুলিশ সুত্রে জানা গেছে,রাজারবাগ পুলিশ লাইনের মেসবয় ফরহাদ হোসেন শুভ বিভিন্ন সময়ে পুলিশ অফিসার পরিচয়ে বিভিন্ন জায়গায় গিয়ে যৎসামান্য পরিচয়ে সম্পর্ক গড়ে তুলত। এবং পুলিশ পরিচয় দিয়ে ফোন নাম্বার নিয়ে প্রশাসনিক চাকুরী দেয়ার প্রলোভন দেখাত। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধাও গ্রহন করত। মঙ্গলবার লক্ষনখোলা এলাকাবাসী সন্দেহ হলে বন্দর ফাড়ী পুলিশকে অবগত করে। পরে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম তাকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে। এ ব্যাপারে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম বলেন,পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন শুভ নামে এক যুবককে আটক করেছি। তার কাছে খেলনার পিস্তলসহ ইউনিফর্ম,হেলমেট,ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তবে তার সাথে একটি চক্র থাকতে পাওে বলে ধারনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরে জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট