1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ফ্লিমি স্টাইলে জমি দখলের চেষ্টা বাড়িঘর ভাংচুর ও লুটপাট-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে ফ্লিমি স্টাইলে জমি দখলের চেষ্টা বাড়িঘর ভাংচুর ও লুটপাট-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ফ্লিমি স্টাইলে সন্ত্রাসীরা বাড়ি ভাংচুর করে জবর দখলের গুনরুত্বর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের বন্দরে ২৭ নং ওয়ার্ডে মুরাদপুর দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জমির মালিকরা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় সন্ত্রাসীরা পুলিশ দেখে ছটকে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। জানা গেছে, বন্দরের মুরাদপুর এলাকার দক্ষিণপাড়ায় মৃত সাইজুদ্দিন ভ্থইয়ার ছেলে নূর মোহাম্মদ পৈত্রিক সূত্রে ৫ শতক জমির মালিক হন। তার এ জমি একই এলাকার হাবিবুর রহমান তার জমির ভুয়া দলিল দেখিয়ে ভাড়াকরা সন্ত্রাসীদের দিয়ে ফ্লিমি স্টাইলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নূর মোহাম্মদ মিয়ার বাড়ি ঘর ভাংচুর করে ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যপারে নূর মোহাম্মদ ভ্থইয়া জানান, আমার পিতার ক্রয়কৃত সম্পত্তিতে আমাদের ঘর ও বাউন্ডারী টিনের বেড়া রয়েছে। এ জমি দখল করার জন্য ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘ ধরে হাবিবুর রহমান গংরা পায়তার করছে। সকাল ১০টার দিকে মৃত আ: হাকিম খানের ছেলে হাবিবুর রহমানের নির্দেশে মৃত ইয়ানুসের ছেলে বিল্লিাল, ইমরান ও মৃত ডেঙ্গর আলী ভ্থইয়ার ছেলে নয়ন আলী ৪০/৫০জন ভাড়া করা সন্ত্রাসী এসে বাড়িতে আর্তকিত হামলা চালিয়ে লুপটার করে। আমরা উপায় না পেয়ে ৯৯৯ সেবায় ফোন দিয়ে পুলিশের সাহায্য চাইলে ধামগড় ফাঁড়ির এসআই মিজান ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যপারে এসআই মিজান জানান, আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। যেহেতু বিষয়টি জমি সংক্রান্ত তাই আদালতের স্বরনাপন্ন হওয়ার কথা বলেছি। আর যাতে পুরনায় এলাকায় দাঙ্গা-হাঙ্গামা না হয় সেজন্য থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছে। তারা অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট