1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ব্যাবসায়ী হত্যার “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কাজল র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ফতুল্লায় ব্যাবসায়ী হত্যার “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কাজল র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মামলা নং-৪৩, তাং-২২/০৪/২০১১ইং, ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ এর যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী। প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন ফতুল্লা থানার শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া ঝুট ব্যবসায়ী কবির হোসেন (৩৫)। রাত ১ টার দিকে ফোন করে ভিকটিমকে তার ভাড়া বাসা থেকে ডেকে নেয় অভিযুক্ত আসামীরা। এরপর আর বাড়িতে ফিরেননি কবির হোসেন। পরদিন সকালে পাশের এলাকার একটি ডোবা থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে বেড়িয়ে আসে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে ভিকটিম কবির হোসেনকে হত্যা করা হয়েছে। দীর্ঘ ১ যুগ পর আদালত সোমবার মামলাটির রায় ঘোষণা করেন। গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায়ে নারীসহ ২ জনকে আমৃত্যু কারাদন্ড ও পাচঁজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আমৃত্যু কারাদন্ড প্রাপ্তরা হলেন, ফতুল্লার সিয়াচর এলাকার সালেহা বেগম ও মনির হোসেন। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো, কাজল মিয়া, মোঃ জুয়েল, নুরুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মোঃ লিটন মিয়া। এই নৃশংস হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত পলাতক আসামী’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাকত আসামী মোঃ কাজল মিয়া (২২), পিতা-হেলাল উদ্দিন @ হেলু মিয়া, সাং-কোতয়ালের বাগ বউ বাজাল, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে ১৫/১০/২০২৩ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা হতে আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট