1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পৈত্রিক সম্পত্তীর বিরোধের জেরে গাছ কেটে নিল ছোট ভাই-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

বন্দরে পৈত্রিক সম্পত্তীর বিরোধের জেরে গাছ কেটে নিল ছোট ভাই-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর পৈত্রিক সম্পত্তী নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের রোপনকৃত বেশ কয়টি ফলজ গাছ জোর পূর্বক ভাবে কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছোট ভাই মাছুমসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বড় ভাই মোঃ সেলিম মিয়া বাদী হয়ে শনিবার (১৪ অক্টোবর) দুপুরে পাষান্ড ছোট ভাই মাছুমের নাম উল্লেকখ্য করে ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী ঘোষাই বাড়ি এলাকার ফালু সরদারের দুই ছেলে সেলিম মিয়া ও মাছুম মিয়ার সাথে তাদের পৈত্রিক সম্পত্তী নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সম্পত্তী সংক্রান্ত বিরোধের জের ধরে পাষান্ড ছোট ভাই মাছুম তারেই বড় ভাই সেলিম মিয়া বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর বন্দর থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় ভ্থক্তভোগী বড় ভাই সেলিম মিয়া বিজ্ঞ আদালতে হাজির হয়ে গত ২৫ সেপ্টেম্বর জামিন লাভ করে। ওই সময় সুযোগে সন্ত্রাসী ছোট ভাই মাছুম মিয়াসহ অজ্ঞাত নামা ৫/৬ জন দুস্কৃতিকারি নিরিহ সেলিম মিয়া বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে বিশাল আকৃতি একটি ফলজ আম গাছ ও বেশ কয়টি কলা গাছ কেটে ফেলে। এ ছাড়াও গত শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১টায় সন্ত্রাসী মাছুমসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জন সন্ত্রাসী সেলিম মিয়া বাসায় অনাধিকার ভাবে আবারও প্রবেশ করে সেলিম মিয়ার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সন্ত্রাসী মাছুমের অনৈতিক কর্মকান্ডে চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে নিরিহ সেলিম মিয়াসহ তার পরিবার। মাছুমের সন্ত্রাসী কার্যকলাপ থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিকের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভ্থক্তভোগী পরিবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট