1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

শীতলক্ষ্যা সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ মোটর সাইকেলের প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জিহাদ (২২) নামে এক যুবকের মমার্ন্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বন্দর থানার মদনগঞ্জস্থ শীতলক্ষ্যা সেতুর উপরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জিহাদ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দী এলাকার নাসির মিয়ার ছেলে। নিহত জিহাদ পেশায় একজন থান কাপড় ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জিহাদ মোটরসাইকেল নিয়ে শীতলক্ষ্যা সেতুতে যায়। সেখানে অপর এক যুবকের সঙ্গে মোটরাসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে যায় জিহাদ। শীতলক্ষ্যা সেতুর উপরে কে কার আগে নির্দিষ্ট এলাকায় যাবে এমন রেস করতে সেতুর উপরেই দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। রাত ১১টার দিকে পরিবারের লোকজন খবর পেয়ে নিহত জিহাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাত ২টায় দিকে জানাযা শেষে বুরুন্দী এলাকার কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি। বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত নই। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে মোটর সাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে নিহতের লাশ কিংবা স্বজন কাউকেই পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট