1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার মধ্য নরসিংপুরে ভূমি দস্যু সন্ত্রাসী খোরশেদ ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ফতুল্লার মধ্য নরসিংপুরে ভূমি দস্যু সন্ত্রাসী খোরশেদ ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লার কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর গ্রামের চিহ্নিত ভূমিদস্যু ও প্রতারক সন্ত্রাসী খোরশেদ বাহিনীর অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জানা গেছে মধ্য নরসিংপুরের আব্দুল করিমের ছেলে ভূমিদস্যু খোরশেদ ও তার নানা অপকর্মের সহযোগী মুক্তার, জালাল ও আনোয়ার-কে নিয়ে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করে চলেছে। নানা অপকর্মের হোতা খোরশেদ ভূয়া দলিল বানিয়ে স্থানীয় সাধারণ মানুষের জমিজমা দখল করে টাকা-পয়সার জন্য মানুষকে হয়রানি করে। রাতের আধারে এলাকায় মানুষের জমিতে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে তার বাহিনী দিয়ে দখলের হুমকী দিয়ে ভূয়া দলিল দেখিয়ে মানুষের কাছ থেকে অন্যায় ভাবে টাকা পয়সা আদায় করছে। তার বিরুদ্ধে ৯৮ সালে বন্যার সময় আনার হত্যার অভিযোগ রয়েছে। আনার হত্যা মামলায় সে দাগী আসামি। এই মামলায় সে দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হয়। এ ছাড়া ভূমি দস্যুতার পাশাপাশি তার বিরুদ্ধে মধ্য নরসিংপুর বাইতুল সালাত মসজিদের আমানতের জমানো টাকা মেরে খাওয়া সহ মসজিদের টাকার হিসাব বুঝিয়ে না দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া গত ৪ অক্টোবর ২০২৩ মধ্য নরসিংর মৃত আলেক চান মুন্সীর ছেলেদের ওয়ারিশান সম্পত্তির মালিক রমজান আলী, ইমতাজ উদ্দিন, মাইনুদ্দিন, এবং তাদের ভাগ্নী ডলির জমি ও ভূয়া দলিলের মাধ্যমে দখলের পায়তারা করে। পরে ডলি ও তার স্বামী দিদার খোরশেদ গং দের বাধা দিলে তারা দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে জমির মালিক ডলি ও তার স্বামী দিদার সহ প্রতিবেশীদের উপরও হামলা চালায় ও খোরশেদ বাহিনী দিদার কে মারধোর করে। এ বিষয়ে ডলি বেগম খোরশেদ কে প্রধান আসামী করে ফতুল্লা মডেল থানায় খোরশেদ ও তার বাহিনীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এলাকাবাসী খোরশেদ বাহিনীর অত্যাচার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট