1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে হতাশাগ্রস্থ যুবক আত্মহত্যা ঘটনায় থানায় অপমুত্যু মামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

বন্দরে হতাশাগ্রস্থ যুবক আত্মহত্যা ঘটনায় থানায় অপমুত্যু মামলা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে হতাশাগ্রস্থ যুবক রিয়াদ (৩০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে আত্মহত্যাকারি বড় ভাই সারোয়ার হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুরস্থ ভাড়াটিয়া বাড়িতে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারি যুবক রিয়াদ কুষ্টিয়া জেলার খোকসা থানার একতারপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে। আত্মহত্যাকারি যুবকের মামা জাহিদ গনমাধ্যমকে জানিয়েছে, ভাগ্নে রিয়াদ দীর্ঘ দিন যাবত প্রবাস জীবন যাপন করে দেশে এসে বেকার হয়ে পরে। চাকুরি না থাকার কারনে দিন দিন রিয়াদ হতাশাগ্রস্থ হয়ে পরে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বাড়িতে কেউ না থাকার কারনে মনের ক্ষোভে ভাড়াটিয়া ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি এসআই আবু বকর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ। রিয়াদের মৃতদেহ ময়না তদন্ত পর বুধবার (১১ অক্টোবর) দুপুরে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট