1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৩০ গ্রাম হেরোইনসহ পায়েল খান ডিবির জালে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

বন্দরে ৩০ গ্রাম হেরোইনসহ পায়েল খান ডিবির জালে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ ৩০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতারকৃতদের মধ্যে থেকে একজন যুবলীগ নেতা খান মাসুদের ভাই।
বন্দরের লেজারস আবাসিক এলাকা থেকে রোববার (৮ অক্টোবর) বিকালে গোপন সংবাদের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বন্দরের উইলসন রোডের খান বাড়ির সামসুদ্দিন খানের ছেলে ও যুবলীগ নেতা খান মাসুদের ভাই পায়েল খান (৪০) এবং কবরস্থান রোডের সামসুদ্দিন মিয়ার ছেলে নুর আলম (৫৫)।
মামলায় পুলিশ উল্লেখ করে, পায়েল খানের প্যান্টের পকেট হতে ২৫ গ্রাম এবং নুর আলমের কাছ থেকে ৫ গ্রামসহ মোট ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ রূহুল আমিন লাইভ নারায়ণগঞ্জকে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে পায়েল খান বন্দরের যুবলীগ নেতা খান মাসুদের ভাই। পায়েল খান দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বন্দরের ২৩নং ওয়ার্ড এলাকা সহ আশপাশ এলাকায় বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
৯ অক্টোরব বন্দর থানায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলার সত্যতা স্বীকার করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট