1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দুই সহোদরের হাত ভেঙ্গে দিল চর সৈয়দপুরের সন্ত্রাসী ফয়সাল গং-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে দুই সহোদরের হাত ভেঙ্গে দিল চর সৈয়দপুরের সন্ত্রাসী ফয়সাল গং-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে শুল্ক আদায়কারি দুই সহোদরকে অপহরনের পর হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে চর সৈয়দপুর এলাকার ত্রাস ফয়সাল ও কিলার কাশেম সম্রাট গং এর বিরুদ্ধে। ওই সময় হামলাকারিরা আহত দুই সহোদরের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। সন্ত্রাসী হামলায় আহতরা হলো রকি (৩০) ও তার ছোট ভাই সাকিব (১৬)। স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে প্রেরণ করেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে ওই অপহরনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় শুল্ক আদায়াকারি ইজারাদার সোহেল ইসলাম বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে সন্ত্রাসী ফয়সাল ও কিলার কাশেম সম্রাটসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মোঃ ইসলাম মিয়ার ছেলে সোহেল ইসলাম সম্প্রতি নারায়ণগঞ্জ সদর থানার কয়লাঘাট হইতে প্রিমিয়ার সিমেন্টের দক্ষিন শেষ সিমানা পর্যন্ত শুল্ক আদায় কেন্দ্র পয়েন্টটি ২০২৩ ও ২০২৪ইং অর্থ বছরের ১-৭-২০২৩ইং হইতে ৩০-৬-২০২৪ইং তারিখ পর্যন্ত ১১ লাখ ৫০ হাজার টাকা ১৫% ভ্যাট এবং ১০% ভ্যাট আয়কর বাবদ অর্থ পরিশোধ করে বি.আই.ডব্লিউ.টিএ নিকট ইজারা গ্রহন করি। উল্লেখিত ঘাটটি বৈধ ভাবে ইজারা নেওয়ার পর থেকে শহরের চর সৈয়দপুর এলাকার মৃত দৌলত মেম্বারের দুই সন্ত্রাসী ছেলে ফয়সাল ও কিলার কাশেম সম্রাটগং শুল্ক ইজারাদারকে বাধা প্রদান করে আসছে। বিবাদীগন জোর পূর্বক ভাবে উল্লেখিত স্পট থেকে গত ৩ মাসে ১৩ লাখ ৫০ হাজার টাকা সম্পর্ন অবৈধ ভাবে শুল্ক উঠিয়ে নিয়ে গেছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টায় অভিযোগের বাদী দুই কর্মচারি রকি ও তার ভাই সাকিব শুল্ক উঠানোর জন্য মদনগঞ্জ লঞ্চঘাটে অবস্থান করার সময় চর সৈয়দপুর এলাকার মৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল ও তার ভাই কিলার কাশেম সম্রাট একই এলাকার আবুল মেম্বারের ছেলে হৃদয় জালাল মাদবরের ছেলে বিজয় একই এলাকার সাইফুল বন্দর থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার শাহ আলম মিয়ার ছেলে মাছুম একই মৃত আহাম্মদ চার্জেন মিয়ার দুই ছেলে সবুজ ও ইব্রাহিমসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন সন্ত্রাসী ধারালো দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত দুই কর্মচারির অপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারি দুই সহোদরকে হত্যার উদ্দেশ্যে মদনগঞ্জ লঞ্চঘাট থেকে অপহরন করে চর সৈয়দপুর এলাকা নিয়ে লোহার রড ও এসএস আইপ দিয়ে বেদম ভাবে পিটিয়ে কর্মচারি রকি বাম হাত ও তার ছোট ভাই সাকিবের ডান হাত ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়। চর সৈয়দপুর এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য বি.আই.ডব্লিউ.টিএ কতর্ৃপক্ষসহ বন্দর থানা, নারায়ণগঞ্জ সদর থানা, সদর নৌ থানা পুলিশ ও র‍্যাব-১১ আশু হস্তক্ষেপ কামনা করেছে ভ্থক্তভোগী শুল্ক ইজারাদার সোহেল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট