1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রতারকের কাছ থেকে দুবাই প্রবাসীর পাঠানো ২২ লাখ টাকা মালামাল উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

বন্দরে প্রতারকের কাছ থেকে দুবাই প্রবাসীর পাঠানো ২২ লাখ টাকা মালামাল উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে প্রবাস ফেরৎ এক প্রতারকের কাছ থেকে ২২ লাখ টাকা বিভিন্ন মালামাল উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল উদ্ধার করা হয়। কামতাল পুলিশের তথ্য সূত্রে জানাগেছে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বান্দেরজলা এলাকার মকবুল আহমেদ এলাকার ছেলে নাছির উদ্দিন মিয়া দীর্ঘ দিন ধরে দুবাই প্রবাসে বসবাস করে আসছে। বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার মনির হোসেনের ছেলে শহিদ মিয়া একই দেশে থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত তৈরি হয়। সহিদ মিয়া প্রবাস থেকে সম্প্রতি সময়ে দেশে আসে। বন্ধুত্বের সুবাদে নাসির মিয়া প্রবাস ফেরৎ সহিদ মিয়ার নিকট তার বাড়িতে পৌছে দেওয়ার জন্য ২টি স্মার্ট ফোন, ১টি ল্যাপটপ, ১টি স্বর্ণের বার, ৪টি স্বর্ণের চুড়ি ও ৪টি রেং দেয়। প্রতারক শহিদ মিয়া নাছির উদ্দিনের উল্লেখিত মালামাল তার বাড়িতে পৌছে না দিয়ে আত্মসাতের পাঁয়তারা করে। পরে ক্ষতিগ্রস্থ প্রবাসী নাছির উদ্দিন দেশে ফিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতা চাইলে এ ঘটনায় উল্লেখিত ফাঁড়ি ইনচার্জ ও পুলিশ পরিদর্শক এ এইচ এম মাহমুদ এর নেতৃত্বে একই ফাঁড়ি উপ-পরিদর্শক আল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল উদ্ধার করে মালামালের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট