1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বড় ভাই কতৃর্ক প্রবাসী ছোট ভাইয়ের বিভিন্ন গাছ কর্তন ও রান্নাঘর ভাংচুর-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

বন্দরে বড় ভাই কতৃর্ক প্রবাসী ছোট ভাইয়ের বিভিন্ন গাছ কর্তন ও রান্নাঘর ভাংচুর-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে প্রবাসী ছোট ভাইয়ের পৈত্রিক সম্পত্তী দখল করতে ব্যার্থ হয়ে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কর্তনসহ রান্নাঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে পাষান্ড বড় ভাই মামুনুর রশিদ ও তার স্ত্রী আরিফা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী স্ত্রী ভূক্তভোগী মিলি বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে পাষান্ড ভাসুর ও তার স্ত্রীসহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বন্দর উপজেলার মুছাপুর মাষ্টার বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার মুছাপুর মাষ্টার বাড়ি এলাকার মৃত হাজী জালাল উদ্দিন মাষ্টার জিবীত থাকা অবস্থায় তার সকল সম্পত্তি তার ৫ ছেলে ও ১ মেয়েকে হেবা দলিল মূলে বন্টন করে মৃত্যুবরন করে। বাদিনী শ্বশুড় মৃত্যু বরণের পর থেকে হেবা দলিল মূলে প্রাপ্ত সম্পত্তী প্রবাসী সাইদুর রহমান ভোগ দখল করে আসছে। এর ধারাবাহিকতায় অভিযোগের বাদিনী স্বামী সাইদুর রহমান গত ৩ আগষ্ট জিবীকার তাগিদে প্রবাসে যায়। সাইদুর রহমান প্রবাসে যাওয়ার পর থেকে ভাবি আরিফা বেগমের কুপরামর্শে তার স্বামী মামুনুর রশীদ প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে তার প্রবাসী স্বামীর ভিটেমাটি থেকে বিতারিত করার জন্য নানা ভাবে হুমকি দামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাষান্ড ভাসুর মামুনুর রশিদ ও তার স্ত্রী আরিফা বেগমসহ অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী প্রবাসী সাইদুর রহমানের বসত বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ ৫/৭টি বিভিন্ন প্রজাতি ফলজ গাছ কর্তনসহ রান্না ঘরটি ভাংচুর করে ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট