1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ব্যার্থ চেষ্টা ভূমিদ্যসু কাউসার গং-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

বন্দরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ব্যার্থ চেষ্টা ভূমিদ্যসু কাউসার গং-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে শিপা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে শ্লীতাহানী পর শ্বাসরোধ করে হত্যার ব্যার্থ চেষ্টা চালানোর গুরুত্বর অভিযোগ উঠেছে ভূমিদৎসু দুই সহোদর কাউসার ও মিজানগং এর বিরুদ্ধে। এ ব্যাপারে ভূক্তভোগী নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উল্লেখিত ভূমিদৎসু দুই ভাইসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় ওই গৃহবধূর নির্যাতনের ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উইলসন রোড এলাকার সিরাজ মুন্সি মেয়ে শিপা আক্তারের সাথে বন্দর উপজেলার বালিয়াগাও এলাকার বদু মিয়া ও তার দুই সন্ত্রাসী ছেলে কাউসার ও মিজানদের সাথে র্দীঘ দিন ধরে বাড়ি জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। এর থারাবাহিকতায় গত ১৮ সেপ্টম্বর উল্লেখিত ভূমিদৎসুরা অভিযোগের বাদিনী অনুপস্থিতে তার জায়গায় অনাধিকার ভাবে প্রবেশ করে রাতারাতি ভবন নিমার্ন করে। এ ঘটনায় অভিযোগের বাদিনী গত রোববার বিকেলে এ ঘটনার প্রতিবাদ করলে উল্লেখিত ৩নং বিবাদী বদু মিয়া অভিযোগের বাদিনীকে অকথ্য ভাষায় গালাগালি করে। ১নং বিবাদী ভ্থমিদৎসু কাউসার ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদিনীকে শ্লীতাহানী করে চুলের মুঠি টেনে ধরে। একই সময়ে ২নং বিবাদী মিজান উল্লেখিত গৃহবধূকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। সে সাথে হামলাকারিরা অভিযোগের বাদিনী স্বামী সুমন (৩৫) হত্যা করে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বিবাদীদের হুমকি দামকি ঘটনায় অভিযোগের বাদিনী ও তার স্বামী চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। অভিযোগটি সুষ্ঠ তদন্তসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে অভিযোগের বাদিনীসহ তার পরিবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট