1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মসজিদের মাইকের মেশিন চুরি করে পালানোর সময় জনতা কতৃর্ক চোর জাহিদ আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে মসজিদের মাইকের মেশিন চুরি করে পালানোর সময় জনতা কতৃর্ক চোর জাহিদ আটক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ মসজিদের মাইকের মেশিন চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা জাহিদ (২৬) নামে এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় মসজিদ কতর্ৃপক্ষ থানায় মামলা না করায় পুলিশ আটককৃত চোরকে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় থেকে ওই চোরকে আটক করে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। আটককৃত চোর জাহিদ নারায়ণগঞ্জ সদর থানার শহরের ৫৮ নং রোড নলুয়াপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, গত শুক্রবার মাগরিব নামাজের পর জাহিদ নামে এক চোর মাহমুদনগর বড় জামে মসজিদে প্রবেশ করে। পরে চোর জাহিদ কৌশলে মসজিদ থেকে মাইকের মেশিন চুরি করে পালানোর সময় বিষয়টি উল্লেখিত মসজিদের মোয়াজিনের নজরে পরে। এ ঘটনায় মোয়াজিন স্থানীয় এলাকাবাসী সহযোগিতায় উল্লেখিত চোরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট