1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চালক কতৃর্ক অটোরিক্সা চুরির অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :

বন্দরে চালক কতৃর্ক অটোরিক্সা চুরির অভিযোগ-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে চালক কতর্ৃক অটোরিক্সা চুরি ঘটনার ৩ দিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় অটোরিক্সা মালিক মোঃ নূর আলম বাদী হয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে অটোরিক্সা চালক তামিম হোসেনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করা হয়। এর আগে গত বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৮ টায় বন্দর থানার কান্দিপাড়া এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার একরামপুর সিএসডি গেইট এলাকার মোঃ আলী মিয়ার ছেলে নূর আলম র্দীঘ দিন ধরে অটোরিক্সা ব্যবসা করে আসছে। এ সুবাদের বন্দর স্বল্পের চক এলাকার আজিজুল হকের ছেলে তামিম নূর আলমের অটোরিক্সা ভাড়া চালিয়ে আসছে। প্রতিদিনের ন্যায় গত বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর সিএসডি গেইট এলাকা থেকে অটোরিক্সা চালক তামিম অটোরিক্সা নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়। পরে ওই দিন রাত সোয়া ৮টায় অটোরিক্সা চালক তামিম অটোরিক্সা মালিক নূর আলমকে মোবাইল ফোনে জানায় অটোরিক্সাটি কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকা থেকে অজ্ঞাত নামা চোরেরা চুরি নিয়ে গেছে। পরবর্তিতে অটোরিক্সা মালিক নূর আলম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে অটোরিক্সা চালকের সাথে কথা বললে অটোরিক্সা মালিক চালকের কথায় অসঙ্গিত লক্ষ্য করে। এ অটোরিক্সা চুরি সাথে চালক তামিম জড়িত বলে সন্দেহে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট