1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পৃথক অভিযানে ইয়াবা ফেন্সিডিল ও হেরোইনসহ গ্রেফতার-১০-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে পৃথক অভিযানে ইয়াবা ফেন্সিডিল ও হেরোইনসহ গ্রেফতার-১০-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পৃথক ৩টি অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থা গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১২৫ পিছ ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিস্ট প্রশাসন। এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের ফরাজিকান্দা উত্তরপাড়া লাহরবাড়ি ও একই রাতে পৌনে ১২টার সময় ছালেহনগর কাউন্সিলার শাহিনের অফিসের সামনে এবং মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) রাত পৌনে ১টার সময় বন্দর থানার নবীগঞ্জ রেললাইন কালভাটের উপরে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেফতার করা হয়। বন্দরে ৩টি পৃথক স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সংশ্লিস্ট আইন প্রয়োগকারি সংস্থা বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করেছে । যার মামলা নং- ৩০(৯)২৩ ,৩২(৯)২৩ ও ৩৩(৯)২৩ মামলার তথ্য সূত্রে জানাগেছে, গত সোমবার রাতে বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার ফরাজিকান্দা লাহারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০ পুড়িয়া হেরোইনসহ উল্লেখিত এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী মামুন ওরফে হান্ডেড মামুন (৫৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে একই এলাকার মৃত মোসলেউদ্দিন মিয়ার ছেলে দিলীপ (৪৮) ও একই এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী পলাশ (৩৮)।
অপরদিকে বন্দর ফাঁড়ি এসআই নুর ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয় ফোর্স গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় সময় বন্দর ছালেহনগরস্থ স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার অফিসের সামনে অভিযান চালিয়ে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর উপজেলার জিউধরা এলাকার সাহেব আলী ছেলে মাদক ব্যবসায়ী ফারুক (২৩) বন্দর জামাইপাড়া এলাকার মান্নান গাজী ছেলে আলমগীর হোসেন (২৫) শহরের খানপুর সরদারপাড়া এলাকার আব্দুর রব মিয়ার ছেলে হৃদয় (৩০) বন্দর হাফেজিবাগ এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে বিজয় (২২) বন্দর ঝউতলা এলাকার আব্দুল হাকিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম প্রাপ্ত (২০) একরামপুর সিএসডি গেইট এলাকার ফজলুল হক গাজী ছেলে হানিফ (৩০) বন্দর রেললাইন এলাকার আলমগীর মিয়ার ছেলে রাফি (২৯)।
এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উপ-পরিদর্শক কাজী ফেরদৌসসহ সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (১৯ সেপ্টম্বর) রাত পৌনে ১টায় বন্দর থানার নবীগঞ্জ রেললাইনস্থ কালভাটের উপরে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেন্সিডিলসহ বন্দর কলাবাগ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে জোবায়ের (৩৮) ও নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে হৃদয় (৩২)কে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা র্দীঘ দিন ধরে বন্দরে উল্লেখিত স্থানে অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট