1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিবি পুলিশের অভিযানে বন্দরে ইয়াবাসহ সাইফুল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

ডিবি পুলিশের অভিযানে বন্দরে ইয়াবাসহ সাইফুল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী সাইফুল ইসলাম বন্দর থানার চাপাতলী এলাকার জনৈক আবু তাহের মিয়ার ভাড়াটিয়া ও উক্ত এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে। এর আগে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) রাত সোয়া ১০টায় বন্দর থানার কুড়িপাড়া চৌরাস্তাস্থ জনৈক মোশারফ হোসেনের জুতার দোকানের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের উপ-পরিদর্শক আশিষ কুমার দাস বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৭(৯)২৩। ডিবি পুালিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম র্দীঘ দিন ধরে বন্দরে বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বন্দরে কুড়িপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পরিহিত লুঙ্গি ভিতরে নীল জিপারে রক্ষিত ২০০ পিছ ইয়াবাসহ উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট