1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ ইমরান গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ ইমরান গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ১০ গ্রাম হেরোইনসহ ইমরান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বুধবার (২৩ সেপ্টম্বর) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইমরান বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার শরফত উল্ল্যাহ মিয়ার ছেলে। এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহমুদনগর কেএনসেন সেনরোডস্থ জনৈক লিটন মিয়ার হোটেলের সামনে অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ ফজলুল হক খান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং-২৫(৯)২৩। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক কারবারি ইমরান র্দীঘ দিন ধরে সোনাকান্দা, দড়ি-সোনাকান্দা ও মাহমুদনগর এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুঁড়িয়া = ১০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট