1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার দেওয়ানবাগস্থ ছোটবাগ এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে রাকিব (২০) ও একই এলাকার সুরুজ মিয়ার বাড়ি ভাড়াটিয়া লাল মিয়ার ছেলে রবিউল (২০)। এর আগে গত সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি এএসআই সাইফউদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৪(৯)২৩।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট