1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আবারও বেপরোয়া ব্লাক জনি ও তেল ব্যবসায়ী ডালিম গং-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে আবারও বেপরোয়া ব্লাক জনি ও তেল ব্যবসায়ী ডালিম গং-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ বন্দরঃ প্রতিনিধিঃ নারাযণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুচিয়ারবন্দ গ্রামে শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনি বাহিনীর অত্যাচার দিনদিন বেড়েই চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুগুলী দেখিয়ে যেনতেন কাজ করতেও পিছু পাঁ হটতে না এই বাহিনী। তার হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। এই বাহিনীর প্রধান ব্লাক জনি এরই মধ্যে একটি ডাকাতি মামলায় কয়েকদিন আগে জামিনে বের হয়েছিল। এখনো তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, জবর দখলসহ অন্তত ১৭/১৮টি মামলা রয়েছে।
সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে আলাপ করে জানা যায়, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুচিয়ারবন্দ গ্রামের আমানউল্লাহ আমুর ছেলে ব্লাক জনি। এখানে র্দীঘ দিন ধরে ব্লাক জনি মাদক বিক্রিয় করে যাচ্ছে। তার আধিপত্য বিস্তার করে নিজ নামে একটি বাহিনী তৈরি করেছে। যার মূল ভূমিকায় ব্লাক জনি নিজেই। চুরি, ডাকাতি, মারামারি অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে। কিছুদিন আগে ডাকাতি মামলায় জামিনে বের হয়েছিল। এরপরই শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জানাজা শেষে হামলা চালায়। পরবর্তী সময়ে এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যায়। এই পর্যন্ত তিনি অনেকবার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হয়েছে কিন্তু কিছুদিন পরই আবার জামিনে বের হয়ে কার্যক্রম চালায়।
অনুসন্ধানে আরো জানা যায়, মাদক সম্রাট ব্লাক জনি পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণ নেয়ার জন্য একটি বাহিনী তৈরি করেছে। এরই মধ্যে মদনগঞ্জ সৈয়ালবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী ক্যাপ রোমনকে দিয়ে মদনগঞ্জ, শান্তিনগর এলাকায় নিয়ন্ত্রণ নিলে অপর পোড়া তেল ব্যবসায়ী অনিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অনিক বাহিনীর সঙ্গেও চরধলেশরী এলাকার ডালিমের সঙ্গে তেল নিয়ে দ্বন্দ্ব চলতে থাকে বর্তমান পোড়া তেল এর ব্যবসা নিয়ন্ত্রণ করছেন ডালিম পরবর্তী সময়ে ক্যাপ রোমান ও অনিক বাহিনীর সঙ্গে নিজেদের অবস্থান জানান দিতে গিয়ে সংঘর্ষে খুন হন ক্যাপ রোমান। অথচ ওই সংঘর্ষেও ব্লাক জনি জড়িত ছিল। এর আগে মোহনপুর কবরস্থান থেকে দেশীয় অস্ত্র মাদক সহ গ্রেফতার হয় পুলিশের হাতে। এরকম গ্রেফতার করলেও কয়েকদিন পর জামিনে বের হয়ে আসে। এর আগে ব্লাক জনির নেতৃত্বে শুভকরদী গ্রামে কয়েকটি বাড়ীঘর ভাঙচুর চালায়।
অন্যদিকে মোহনপুর, চরধলেশরী, কলাগাছিয়া, নিশং, মুচিয়ারবন্দ, আলী সাহারদী চাঁনপুর এলাকার স্থানীয় যুবককে নিয়ে বিশাল একটি বাহিনী তৈরি করেছে যার নেতৃত্বে দেন ব্লাক জনি নিজেই। তাদের বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে স্থানীয়রা। জনির বাহিনীর হাত থেকে বাঁচতে র‌্যাবের হস্তক্ষেপ কামনা সহ ক্রসফায়ারের দাবি জানান এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট