1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ৫ বছরে শিশু ধর্ষনের ঘটনায় লম্পট মোশারফ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

বন্দরে ৫ বছরে শিশু ধর্ষনের ঘটনায় লম্পট মোশারফ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৫ বছরের এক শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় পুলিশ লম্পট বৃদ্ধা মোশারফ হোসেন (৬০)কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার স্বল্পেরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত লম্পট খোরশেদ আলম বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের স্বল্পেরচক মাঠপাড়া এলাকার মৃত খাদেম আলী মিয়ার ছেলে। এর আগে গত বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় গ্রেফতারকৃত ধর্ষকের বসত ঘরে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১৮(৯) ২৩। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা পর ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। একই দিনে পুলিশ গ্রেফতারকৃত ধর্ষককে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী বন্দর থানার ২৩নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকার জনৈক তোফাজ্জল মিয়ার বাড়ি ভাড়াটিয়া। ধর্ষিতা শিশুর পিতা নারায়ণগঞ্জ সদরে বাসাবাড়ি দারোয়ান ও তার মা সদরেই বাসাবাড়িতে কাজ করে। স্বামী ও স্ত্রী উভয় সদরে কাজ করার সুবাদে তাদের ৫ বছরের শিশু কন্যাকে বাদী জিয়ারী রত্না বেগমের কাছে রেখে যায়। গত বুধবার ( ৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় লম্পট মোশারফ হোসেন ৫ বছরের শিশুকে ঘরে ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে ধর্ষিতা শিশু বিষয়টি তার পিতা/মাতা জানালে এ ব্যাপারে ধর্ষিতা শিশুর পিতা বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট