1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ডিবি পুলিশের অভিযানে ফতুল্লা মাদক ব্যবসায়ী মুজাহিদ বন্দরে মাদকসহ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ডিবি পুলিশের অভিযানে ফতুল্লা মাদক ব্যবসায়ী মুজাহিদ বন্দরে মাদকসহ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে অভিযান চালিয়ে মুজাহিদ গাজী (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো ৩ মাদক কারবারি। ডিবি পুলিশ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক বহনকৃত ১ মোটর সাইকেল জব্দ করে । গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজী ফতুল্লা থানার শহীদনগর গাজী মোল্লা মিয়া ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজী ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং-৯(৯)২৩। গ্রেফতারকৃতকে উল্লেখিত মামলায় গত সোমবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ। এর আগে গত রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টায় বন্দর থানার মদনপুর শপিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ র্দীঘ দিন ধরে ফতুল্লা থানার শহীদনগর এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী শাকিল পারভেজ রনি মেম্বার (৩৮) আবুল বাশার সিকদার (৩৫) ও ইসমাইল (৪২) । পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট