1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নবীগঞ্জে সেলিম ওসমানের মাদ্রাসার রড চুরি, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নবীগঞ্জে সেলিম ওসমানের মাদ্রাসার রড চুরি, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দুঃসাহসিক চুরি ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধরাবাহিকতায় নাসিক ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামাবাগে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা। ছোট খাট চুরির পাশা পাশি বেড়েছে বিল্ডিং এর রড চুরির ঘটনাও। প্রায় প্রতিদিনই এই এলাকা থেকে চুরির খবর পাওয়া যাচ্ছে। তথ্য সূত্রে জানা গেছে,সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের গরু বিক্রির টাকায় নবীগঞ্জে ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণ কাজ শুরু করলে উক্ত প্রতিষ্ঠানের একে একে দুইবার রড চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে রড চুরি করতে গেলে কন্ট্রাক্টরসহ বিল্ডিং এর কর্মচারীরা চোরকে আটক করে পুলিশে দিলেও  তাৎক্ষনিক এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। অভিযোগ রয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রলীগ কর্মী ও প্রভাবশালীর ছেলেদের নাম উঠে আসলে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে কতিপয় ব্যাক্তি।
চুরির ঘটনার সত্যতা স্বিকার করে চোর মিরান জানান, মাদ্রাসা রড চুরি ঘটনায় আমার সঙ্গে জড়িত রয়েছে ইসলামবাগএলাকার জাকির মিয়ার ছেলে সীমান্ত, একই এলাকার মৃত মিলন মিয়ার ছেলে তসিফ, সেলিম মিয়ার ছেলে সিহাব, কাইয়ূম মিয়ার ছেলে আসিফ, ইসলাম মিয়ার ছেলে ইসমাঈল।
স্থানীয়রা জানান, সেলিম ওসমান এমপির গরু বিক্রির টাকায় মাদ্রাসার ভবন নির্মাণের রড চুরির ঘটনায় চোর মিরানকে জেলে পাঠালেও বেঁচে যায় এলাকার স্থানীয় প্রভাবশালীর ছেলেরা। চোর ঘটনার স্বীকারোক্তি দিলেও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন থানায় মামলা করেনি। নিরীহ চোরকে সাঁজা দেয়া হয়েছে অথচ প্রভাবশালীর ছেলেদের নাম আসলো দেখে এর কোন পদক্ষেপ গ্রহণ করলো। স্থানীয়রা আরও জানান, ইঞ্জিনিয়ার ওহাব মিয়ার বাড়ী সহ একাধিক বাড়ীতে চুরির ঘটনায় তারা জড়িত রয়েছে। তারা ছাত্রলীগ নেতা সুজনের সঙ্গেও মিটিং মিছিলে যায় কিন্তু চুরি করে পার পেয়ে যায়। আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনের কাছে। এ বিষয় সাবেক ছাত্রলীগের সাবেক নেতা সুজন জানান, ওরা আমার এলাকার ছোট ভাই, এছাড়া কোন ছাত্রলীগের কর্মীও না। দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার রড চুরি করেছে তাদের বিচার হবে। অপরাধী যেই হোক সে অপরাধী।
বন্দর থানার এসআই শওকত মিয়া জানান, চোরের বিষয়ে বলার কিছু নেই কমিশনার আফজাল ভাইকে জিঙ্গোসা করেন। চোর মিরানকে আটক করে জেল হাজতে পাঠিয়ে দেই, বাকীদের গ্রেফতার করার জন্য কয়েকবার বাড়ীতে গিয়েছি তারা সবাই পলাতক রয়েছে।
এ বিষয় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন জানান, এমপি সেলিম ওসমান সাহেবের নিজস্ব অর্থায়নে দ্বীনি প্রতিষ্ঠান ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবনের কাজ শুরু করেন। ভবনের যারা কর্মচারী তারা চোরকে আটক করে আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে ফোন দিলে ওসি সাহেব এসআই শওকত মিয়াকে পাঠান। তিনি এস চোরকে জিঙ্গোসাবাদ করেন এবং থানায় নিয়ে যান। পরর্বতীতে এ ঘটনার কী অবস্থান বিষষটি বলতে পারবে তদন্তকারী অফিসার। সেলিম ওসমাস সাহেব দেশে আসছে তিনি এবিষয় কথা বলে সেটা ভাল হবে করবেন বলে জানান। উল্লেখ্য, বৃধবার ২৬ আগস্ট বেলা ১১টায় বন্দর নবীগঞ্জ ঈদগাহ মাঠে এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় এতিমখানার জন্য নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট