1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাসুদ হত্যা আসামী কতৃর্ক মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে মাসুদ হত্যা আসামী কতৃর্ক মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে আলোচিত অটো চালক মাসুদ হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়ে মামলা প্রত্যাহারের জন্য এবার হত্যা মামলার বাদী শফিউদ্দিনকে প্রান নাশের হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার (৩০ আগস্ট) ভূক্তভোগী বাদী জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় এ ডায়রী এন্ট্রি করেন। যার জিডি নং – ১৫৩৪। এর আগে গত বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলা দাঁশেরগাও এলাকায় এ হুমকির ঘটনাটি ঘটে। এ ব্যাপারে হত্যা মামলার বাদী শফিউদ্দিন গনমাধ্যমকে জানায়, গত ১০ আগস্ট বেলা সাড়ে ১২টায় বন্দর উপজেলার দাঁশেরগাওস্থ সুমনের খাওয়ার হোটেলের ভিতরে পুড়ি সিংঙ্গা বড় ছোট নিয়ে কথা কাটাকাটি জের ধরে উল্লেখিত এলাকার হাজী আমজাদ হোসেনের ছেলে সুমন ও তার দুই ছেলে আব্দুর রহমান ও তারেক একই এলাকার মৃত লাল মিয়া মিস্ত্রি ছেলে মো হোসেন আমার ছেলে অটো চালক মাসুদকে বেদম ভাবে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে আহত মাসুদের অবস্থা আশংকা জনক দেখে গত ১১ আগস্ট তাকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থা আরো অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় ১২ আগস্ট রাত ১১টায় আমার ছেলে মৃত্যু বরণ করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে গত ১৩ আগস্ট ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার ৩নং,৪নং ও ৫নং এজাহারভূক্ত আসামী গত ২৭ আগস্ট আদালত থেকে জামিনে আসে। এর ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টায় আমি কাজ শেষে বাড়ি ফেরার পথে জামিনপ্রাপ্ত উল্লেখিত ৩ আসামী আমাকে দাঁশেরগাও এলাকা দেখে অকথ্য ভাষায় গালাগালি করে মামলা তুলে না নিলে আমার ছেলের মত আমাকে অথবা আমার ছোট ছেলেকে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়। জামিনপ্রাপ্ত আসামীদের হুমকি দামকি কারনে আমার ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। বিষয়টি সংশ্লিস্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগীসহ তার পরিবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট