1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা আমিরসহ আহত ৮-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

বন্দরে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা আমিরসহ আহত ৮-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ পূর্ব শত্রুতার জের ধরে বন্দরে দুই পক্ষের সংঘর্ষে মহানগর যুবদলের নেতাসহ উভয় পক্ষের ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো যুবদল নেতা আমির হোসেন (৫১) খলিলুর রহমান (৬০) মিজানুর রহমান (২৭) আরিফ হোসেন (২০) সম্রাট (২৩) রজ্জব (২৫) রানা (১৮) ও আসিফ (১৬)। স্থানীয় এলাকাবাসী আহতদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডের ছালেনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ বন্দর থানায় পৃথক অভিযোগ দায়েরর প্রস্ততি চালাচ্ছে। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছালেনগর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
যুবদল নেতার ভাবি রোজিনা আক্তার রিতা বেগমের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, অভিযোগের বাদিনী ভাগ্নিা সিয়ামের সাথে বন্দর ছালেনগর এলাকার ফিরোজ মিয়ার দুই ছেলে বিবাদী রজ্জব ও রানা সাথে র্দীঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। এ ঘটনার জের ধরে রজ্জব ও রানা নেতেৃত্বে একই এলাকার মাবু মিয়ার ২ ছেলে আলম ও শাহআলম একই এলাকার শুক্কর মিয়া ও তার ছেলে তন্ময় একই এলাকার মাবু মিয়ার স্ত্রী ফাতেমা বেগম ও ফিরোজ মিয়ার ছেলে স্বপ্নসহ ১০/১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাসুর খলিলুর রহমান ও দেবর আমির হোসেন ভাসুরের ছেলে মিজানুর ও দেবরের ছেলে আরিফ হোসেনের উপর অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারি উল্লেখিতদের কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারিরা আমার দেবরের কাছ থেকে নগদ ২০ হাজার ৫’শ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এদিকে আহত রজ্জব মিয়ার অভিযোগ সূত্রে জানাগেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টা সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার যুবদল নেতা আমির হোসেনের নেতৃত্বে তার ছেলে আরিফ, খলিল মিয়া ও তার ছেলে পিয়াস একই এলাকার রবু মিয়া ও সিয়ামসহ অজ্ঞাত নামা ৮/১০ জন সন্ত্রাসী ধারালো দেশিয়ও সজ্জিত হয়ে অভিযোগের বাদী উপরে অর্তকিত হামলা চালায়। ওই সময় রজ্জবের চিৎকারের শব্দ পেয়ে তার ভাই রানাসহ একই এলাকার আজহারুল মিয়ার ছেলে সম্রাট একই এলাকার মাহাবুব মিয়ার ছেলে আসিফ এগিয়ে আসলে ওই সময় হামলাকারিরা তাদেরকে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে বাড়িঘর ভাংচুর করে নগদ ২৭’শ টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে বন্দর থানা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ দুইটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট