1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সিসি ক্যামারা ভেঙ্গে মুদি দোকানে দুঃসাহসিক চুরি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে সিসি ক্যামারা ভেঙ্গে মুদি দোকানে দুঃসাহসিক চুরি-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ এবার সিসি ক্যামারা ভেঙ্গে বন্দরে একটি মুদি দোকানে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটিয়েছে অজ্ঞাত চোরের দল। ওই সময় অজ্ঞাত নামা চোরের দল কৌশলে দোকানের চালের স্ক্রুপ খুলে ভিতরে প্রবেশ করে নগদ ৭০ হাজার টাকা, ৬৫ হাজার টাকা বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন কসমেটিক চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর পৌনে ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী কদমতলা এলাকায় এ চুরি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে দোকান মালিক রুবেল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। দোকান মালিক রুবেল মিয়া জানান, প্রতিদিনের ন্যায় গত বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টায় আমি দোকান বন্ধ করে বাড়িতে ঘুমাতে যাই। ওই সুযোগে বৃহগস্পতিবার ভোরে অজ্ঞাতনামা ৩/৪ জনের একটি চোরের দল কৌশলে টিনের স্ক্রুপ খুলে ভিতরে প্রবেশ করে। পরে চোরের দল সিসি ক্যামারা ভাংচুর করে দোকান থেকে নগদ টাকা, বিভিন্ন ব্রান্ডের সিগারেট ও বিভিন্ন কসমেটিক চুরি করে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট