1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপহৃত দুই শিশু উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে

অপহৃত দুই শিশু উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ আড়াইহাজারে অপহৃত দুই শিশু উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা দুই শিশু হলো জান্নাতুল মাওয়া (৯) ও ফারিয়া ইসলাম ছোঁয়া (৯)। তারা সম্পর্কে একে অপরের খালাতো বোন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) এই ঘটনায় অপহৃত শিশুদের একজনের বাবা আক্কাস বাদী হয়ে তিনজনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলো গাজীপুরের মধ্যপাড়া এরাকার আবুল মিয়ার ছেলে রাসেল (২৮), তার স্ত্রী রিমা (১৯) ও সোনারগাঁয়ের মৃত আব্দুল হোসেনের ছেলে অটো ড্রাইভার মো. পাপ্পু মিয়া (২০)।
মামলার এজাহারে আক্কাস উল্লেখ করেন, আমার মেয়ে জান্নাতুল মাওয়া ও আমার ভাইরার মেয়ে ফারিয়া ইসলাম ছোঁয়া হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্কুলে তাদের পরীক্ষা চলছিল। গত ২৯ আগস্ট পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে রূপগঞ্জের হাটাবো এলাকায় আসামিরা তাদের গতিরোধ করে অপহরণের উদ্দেশ্য জোরপূর্বকভাবে ব্যাটারিচালিত অটোতে উঠিয়ে নিয়ে যায়। পথে তারা আমার মেয়ের কানে থাকা স্বর্ণের দুল খুলে নিয়ে যায়। তিনি আরও উল্লেখ করেন, অপহরণকারীরা ভুলতা গাউছিয়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন টিন মার্কেটের সামনে মেয়েদের রেখে পালিয়ে যায়। আমরা খুঁজতে গিয়ে মেয়েদেরকে গাউছিয়া এলাকায় পাই। পরবর্তীতে সিসি ক্যামেরার সূত্র ধরে আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকায় অটোর মধ্যে অপহরণকারীদের পেয়ে যাই। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, আসামিদের গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে পাঠানো হয়েছে। আর দুই শিশুকে আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠানো হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতারকৃত রিমা এর আগেও অপহরণ মামলায় সাজা খেটেছেন। ছাড়া পেয়ে আবারও এই অপহরণ শুরু করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট