1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১০। এর অভিযানে যাত্রাবাড়ী থেকে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

র‌্যাব-১০। এর অভিযানে যাত্রাবাড়ী থেকে ৩৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতঃ গতকাল ২৬ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ চিটাগাং রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,২০,০০০/- (দশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ ইমান (৪৫), পিতা-মৃত ফজলু শিকদার, সাং-দানের হাট, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, বর্তমান ঠিকানা-গোয়ালীমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ, ২। ফরিদা বেগম (৪০), স্বামী-নজরুল ইসলাম, সাং-কাঞ্চনপুর, থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। রুপসী বেগম, স্বামী-মোঃ ইমান, সাং-গোয়ালীমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট