1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিভিন্ন অপরাধে আটক ১১-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে বিভিন্ন অপরাধে আটক ১১-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ১১ জনের মধ্যে ৩ জনকে পৃথক ওয়ারেন্টে ও অপর আটককৃত ৮ যুবককে সোমবার (২৮ জুলাই) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় আদালতে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ছালেনগর এলাকার জসিম উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাহিদ (২৩) একই থানার হরিপুর এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির ওরফে ডিস মনির (৪০) সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত লুৎফর মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজিব (৩৮)। সন্দেহজনক ভাবে আটককৃতরা হলো বন্দর রাজবাড়ী এলাকার নবীর হোসেন মিয়ার ছেলে নাজমুল (১৯) বন্দর ছালেনগর এলাকার লাভলু শেখের ছেলে সিয়াম (২০) একই এলঅকার মোহন মিয়ার ছেলে শাহজাহান (২৮) একই এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে সাফি (২০) বন্দর আমিন আবাসিক এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির আলি (২১) বন্দর রাজবাড়ী এলাকার ইউসুফ আলী মিয়ার ছেলে নিরব হোসেন (২১) ও সোনাকান্দা এলাকার পলাশ মিয়ার ছেলে সিয়াম (২১)। এর আগে গত রোববার (২৭ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করে পুলিশ। থানা সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ি পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর ও ছিনতাইকারি সন্দেহে ৮ যুবককে আটক করে। এ ছাড়াও বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট