1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

বন্দরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৪০৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর বাড়ৈইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ (৪০) সোনাকান্দা কড়ইতলা এলাকার মৃত কবির মিয়ার ছেলে একাধিক মাদক মামলার আসামী চিহিৃত মাদক ব্যবসায়ী সুমন (৪০) ছালেহনগর এলাকার মৃত মজিদ সিকদারের ছেলে বাদল সিকদার ওরফে বাদল (৬০) ও রুপালী আবাসিক এলাকার মৃত আবু বক্কর শেখের ছেলে রিজন শেখ (৫৫)। গ্রেফতারকৃতদের বুধবার (২৩ আগস্ট) দুপুরে মাদক মামলা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (২৩ আগস্ট) রাত সোয়া ৩টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বন্দর ফাঁড়ি এসআই নূরে আলম বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৭(৮)২৩। থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা উল্লেখিত এলাকার চিহিৃত মাদক সম্রাট। গ্রেফতারাকৃত মাদক সম্রাট সুমন ও বাদল শিকদারের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ী বন্দরে বিভিন্ন এলাকায় র্দীঘ দিন ধরে অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট