1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সরকারী জলাশয় ভরাটের মহাৎসব-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান

বন্দরে সরকারী জলাশয় ভরাটের মহাৎসব-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সরকারী জলায়শ ভরাটের মহাৎসব চলছে। এলাকার কিছু অসাধু ব্যাক্তিরা ড্রেজারের মাধ্যমে বন্দর ইউনিয়নের ৮ নং ওর্য়াডের সরকারী জলায়শ ভরাটের জন্য রাতের আধারে বাঁধ তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে, কুশিয়ারা ব্রীজ সংলগ্ন সরকারী খালটি স্থানীয় সুমন নামে এক ব্যাক্তি প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে।  স্থায়ীভাবে দখলের জন্য নিজের জমির সাথে সরকারী খালটি বালু দিয়ে ভরাটের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে । এর আগে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের জন্য জায়গা ভরাট করার সুযোগ খালের অধিকাংশ দখল করে নিয়েছে। অবশিষ্ট খালগুলো দখলের জন্য চেষ্টা চালাচ্ছে কতিপয় ভূমিদৎসু সুমন মিয়া। এছাড়াও একই ইউনিয়নের ৯ নং ওর্য়াডের বাগবাড়ি এলাকায় রেলওেয়ের বিশাল পুকুর ড্রেজার দিয়ে ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। জনৈক আক্তার হোসেনের ড্রেজার দিয়ে সরকারি রেলওেয়ের জলাশয়ের ভরাট কাজ চলছে। রেলওয়ের রাস্তা কাটার অপরাধে গত রমজান মাসে অবৈধ ড্রেজার স্থাপনকারি আক্তার হোসেনকে সর্তক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা। সেই আক্তারের ড্রেজারের মাধ্যমে রেলওেয়ের বিশাল পুকুর ভরাট করার সাহস পায় কিভাবে এমনই প্রশ্ন সচেতন মহলের। এ বিষয়ে বন্দর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এহসান উদ্দিন আহম্মেদ গনমাধ্যমকে জানায়, সরকারি জলাশয় ভরাটের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি আমি খতিয়ে দেখছি। এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা জানান, সরকারী জলাশয় কেউ দখল বা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট