1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

বন্দরে সিঙ্গাড়ার দাম নিয়ে বাকবিতন্ডায় অটোচালক মাসুদকে পিটিয়ে হত্যা-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে চা দোকানদারের লাঠির আঘাতে আহত হওয়া অটো চালক মো. মাসুদ মিয়া (২৭) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে দাশেরগাঁও এলাকায় নিহত মাসুদের উপর এ হামলার ঘটনা ঘটিয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ নিহতের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।নিহত মাসুদ মুছাপুর ইউপির পাতাকাটা বৈরাগীর পাড় এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই হাসান জানান, গত বৃহস্পতিবার দুপুরে মাসুদ অটো মেরামতের জন্য দাশেরগাঁও স্ট্যান্ডে যায়। এসময় সিঙ্গাড়া চা খেতে সুমনের চায়ের দোকানে যায়। সিঙ্গাড়ার সাইজ ছোট হওয়ায় সিঙ্গাড়ার দাম জিজ্ঞাস করে। এ নিয়ে চা দোকানের মালিক সুমন ও মাসুদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমন মাসুদকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এর মধ্যে হঠাৎ দোকানদার সুমনের ছেলে আব্দুর রহমান পিছন দিক দিয়ে কাঠের ডাসা দিয়ে অটো চালক মাসুদকে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয় । রাতে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে মদনপুর বারাকা হাসপতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে পর দিন শনিবার রাতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপতালে পাঠায় নেওয়া হলে সেখান থেকে এ সময় অটো চালক মাসুদ অতিরিক্ত বমি ও পাতলা পায়খানা করতে থাকে ভিক্টোরিয়া হাসপতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপতাপালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য মোতালেব মিয়া জানান, নিহত মাসুদ মুছাপুর ইউপির ১নং ওয়ার্ডের পাতাকাটা বৈরাঙ্গীরপাড় এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে। ঘটনার পর পর দাশেরগাঁও স্থানীয় মাতব্বররা দোকানদার সুমন ও তার ছেলেকে আটক করে রাখে। পরে স্থানীয় ভাবে উভয়ের মধ্যে মিমাংশা করে দেওয়া হয়েছে। এর মধ্যে শনিবার রাতে মারা যায় অটোচালক মাসুদ।
বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত আবু বক্কর জানান, হত্যাকান্ডের সংবাদ পেয়ে নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে আসামিরা পালিয়ে গেছে। তবে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট