1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘোড়াঘাটে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কায় পিকআপ চালক নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

ঘোড়াঘাটে চলন্ত ট্রাকের পেছনে ধাক্কায় পিকআপ চালক নিহত-যুগের নারায়ণগঞ্জ

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধঃ দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় ট্রাকে পিছনে ধাক্কায় দিয়ে দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে আনোয়ার হোসেন নামে একজন পিকআপ চালক। আজ বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত পিকআপ ভ্যান চালক আনোয়ার হোসেন (৩১) দিনাজপুরের বীরগঞ্জের চক মহাদেবপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, আজ বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে ঘোড়াঘাটের বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় চলন্ত অবস্হায় একটি ট্রাককে পেছনে থাক্কা দেয় একই গন্তব্য মূখি একটি পিকআপ ভ্যান। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে চালক আনোয়ার হোসেন নিহত হয়েছে।
সামনের ট্রাকটি কোন কারনে হঠাৎ ব্রেক করায় বুঝে উঠার আগেই নিয়ন্ত্রণ করতে না পারায় পেছনে সজোরে ধাক্কা দিয়ে পিকআপ চালক প্রাণ হারিয়েছে বলে ধারনা করছেন তারা। তার মরদেহ উদ্ধার করে পুলিশর কাছে তুলে দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনার কারন ট্রাক নিয়ে পালিয়ে গেছে চালক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট