1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডেঙ্গু প্রতিরোধে বিআইএমটি'র ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বন্দরে ডেঙ্গু প্রতিরোধে বিআইএমটি’র ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ডেঙ্গু প্রতিরোধে বিআইএমটি’র ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ আগষ্ট) দুপুরে বন্দরে সোনাকান্দাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি)’র অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা সহ প্রতিষ্ঠান সমূহের ক্যাম্পাসে অবাঞ্চিত ঝোপঝাড়, ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিস্কার করা হয়। ডেঙ্গু মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সচেতনতা মূলক র‍্যালি ক্যাম্পাসের ভেতরে এবং বাইরের সড়কে ব্যানার প্রদর্শন সহ অবস্থান করে। এ সময় বিআইএমটি’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহবুবুর রশীদ তালুকদার, ইন্সট্রাক্টর প্রকৌশলী তন্ময় সাহাসহ উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য ইন্সট্রাক্টরগণ ও শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন। ওই সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করতে হবে। ক্যাম্পাসে বা বিভিন্ন স্থানে ডাস্টবিন রাখা হয়েছে সেখানে বা নিদিষ্টস্থানে কাগজ, কলারখোসা, খাবার প্যাকেট সহ সকল ধরনের ময়লা-আর্বজনা ফেলতে হবে তা আবার তাড়াতাড়ি সে গুলো অপসারণ করে ফেলতে হবে । এডিস মশা বংশ বিস্তার করে ডাবের খোসা বা পানি জমে থাকে এমন স্থান করে রাখা যাবে না, ড্রেন থাকলে তা সবসময় পরিষ্কার -পরিচ্ছন্ন রাখতে হবে আগাছা ঝোড়ঝাপ কেটে ফেলতে হবে । এডিস মশা নিধনে বা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ঔষধ ছিটাতে হবে। সবার পরিষ্কার পরিচ্ছন্নতার মানসিকতা থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট