1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

দিনাজপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঢাকার অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে বিএনপির উদ্যোগে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৩১ জুলাই-২০২৩) বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলের সঞ্চালনায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) দিনাজপুর পৌরসভার মেয়র সাহেব জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা,
জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা প্রমুখ।
জনসমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ সোলায়মান মোল্লা, মাজাহারুল ইসলাম, মোহাম্মদ নওশাদ আলী সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্নাসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিলিছ নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট