1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে দ্রুতগামী সিএনজির ধাক্কায় গৃহবধূ উর্মি রানী নিহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বন্দরে দ্রুতগামী সিএনজির ধাক্কায় গৃহবধূ উর্মি রানী নিহত-যুগের নারায়ণগঞ্জ

বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে দ্রুতগামী সিএনজি ধাক্কায় উর্মি রানী ঘোষ (২৭) নামে এক অটোরিক্সার যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার (৪ জুলাই) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের নয়াগাও এলাকায় এ দর্ূঘটনাটি ঘটে। সড়ক দর্ূঘটনায় নিহত উর্মি রানী ঘোষ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার অনিল কান্তি ঘোষের মেয়ে । নিহত উর্মি রানী ঘোষ বর্তমানে বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বাজার এলাকার নুর আলমের বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার লোকনাথ কর্মকারের স্ত্রী বলে জানা গেছে। প্রত্যেক্ষদৃশিরা জানায়, গৃহবধূ উর্মি রানী ঘোষ সন্ধ্যায় আড়াইহাজারস্থ তার পিতার বাড়ি থেকে অটোরিক্সা যোগে বন্দরে ভাড়াটিয়া বাসায় ফিরছিলেন। ওই সময় তার বহনকৃত অটোরিক্সাটি বন্দর উপজেলার নয়াগাও এলাকায় আসলে ওই সময় বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি অজ্ঞাত নামা সিএনজি পিছন দিক থেকে অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ওই সময় গৃহবধূ অটোরিক্সা থেকে ছিটকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। দর্ূঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনরা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আবেদন করলে পুলিশ লিখিত আবেদনের প্রেক্ষিতে মরাদেহ ওই রাতেই তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট