1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যা নদী থেকে দারোয়ানের লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান

শীতলক্ষ্যা নদী থেকে দারোয়ানের লাশ উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশ শীতলক্ষ্যা নদী থেকে বন্দরের বক্তারকান্দি এলাকায় এস এ হাইড্রোলিক এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক ডকের দারোয়ানের লাশ উদ্ধার করেছে। গত শনিবার সকাল ৯টায় ফায়ার সার্ভিসের উদ্ধাকারী দল এসে জাহাজ সরিয়ে লাশ উদ্ধার করে। নিহত দারোয়ানের নাম খোকন মিয়া (৬৫)। তিনি বন্দরের স্বল্পের চক এলাকার বাসিন্দা। গত শুক্রবার রাত ৮টায় দারোয়ান খোকন মিয়া ডকে কাজে এসে নিখেঁাজ হয়। স্থানীয় লোকদের ধারনা রাতে চোরের দল ডকে চুরি করতে আসলে দারোয়ান বাধা দিলে চোরেরা তাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। চোরদের ধাক্কায় জাহাজের সাথে আঘাত পেয়ে সে পানিতে ডুবে মারা যায়। জাহাজের থাকা লোকেরা জানান, রাতে বিকট শব্দের আওয়াজ পেয়ে তারা ভয় পেয়ে যায়। কিছুক্ষন পর তারা দারোয়ানকে খোঁজাখুজি করে না পেয়ে দারোয়ানের পরিবারের কাছে খবর দেয়। সকালে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দারোয়ানের লাশ উদ্ধার করে। এ ব্যপারে ডকের মালিক ইমন মিয়ার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনা আড়াল করে বলেন, তিনি কিছু জানেন না। ডকের ম্যানেজার শাহাদাৎ হোসেন বলেন সকালে পুলিশ এসে লাশ উদ্ধার নিয়ে যায় এবং ডকের একাউন্টেট ফয়েজ মিয়া ডক মালিককে সকালেই ঘটনা অবগত করেন। এ ব্যপারে ডকের একাউন্টেট ফয়েজ মিয়ার মোবাইলে বার বার কল দিলে রহস্যজনক কারণে তিনি কল রিসিভ করেননি। এ ঘটনায় নিহত দারোয়ানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সে নাকি নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। সকালে নৌ-পুলিশের সহায়তায় তার লাশ উদ্ধার করে। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ব্যপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট