1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গুজবে আতংকিত না হওয়ার পরামর্শ ওসি আবু বকর সিদ্দিকের-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফর্মা জাফরের তিন তাসের ভেলকিতে নি:স্ব সাধারন মানুষ! পুলিশের চোখে কাঠের চশমা!! সোনারগাঁয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই, আহত ৩ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২ রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটর সাইকেল আরোহী নিহত শহদীদের আত্মত্যাগেই নারায়ণগঞ্জবাসী ওসমানীয় গোষ্ঠী থেকে মুক্ত হয়েছে-এমপি আল আমিন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুনের হোয়াটসঅ্যাপ হ্যাক সমাজকে অপরাধ মুক্ত করতে হলে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে-রিয়াদ চৌধুরী ফতুল্লায় জামায়াতের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজ শাহ্-এর আস্তানার উদ্যোগে অসহায়দের ঈদবস্ত্র বিতরণ সংগঠনের পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সোনারগাঁ যুবদল নেতাকে কারন দর্শানোর নোটিশ

বন্দরে গুজবে আতংকিত না হওয়ার পরামর্শ ওসি আবু বকর সিদ্দিকের-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহার ছুটিতে বন্দরে বিভিন্ন এলাকায় ডাকাত আতংক বিরাজ করার খবর পাওয়া গেছে। ডাকাত আতংকের গুজবে বন্দরের কবরস্থান রোড, একরামপুর, শাহী মসজিদ ও জামাইপাড়াসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের রাতের ঘুম যেনো হারাম হয়ে গেছে। বিশেষ করে এলাকার মসজিদের মাইক থেকে ঘোষনা দেওয়ায় আরও আতংকগ্রস্ত হচ্ছে সাধারন জনগন। সোমবার (৩ জুলাই) দুপুরে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক বন্দর প্রেসক্লাবের গনমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভায় জানান, ডাকাত আতংকের বিষয়টি সম্পর্ন গুজব। এলাকায় ডাকাতির আতংক ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে সামাজিক ও যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে একটি চক্র এসব মিথ্যা গুজব রটিয়ে জনমনে নেতিবাচক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বন্দরে অপরাধ ও গুজব ঠেকাতে নানাবিধ পদক্ষেপ গ্রহন করেছে পুলিশ। আপনারা ঘুমাবেন আমরা আপনাদেরকে পাহাড়া দিব। যে কোন প্রয়োজনে আপনারা আমাকে অথবা জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে সহযোগিতা নিন। আপনারা গুজবে আতংকিত হবেন না। মত বিনিময় কালে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন, প্রচার সম্পাদক শাহাজামাল, বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য হাজী নাসির উদ্দিন, মাহফুজুল আলম জাহিদ প্রমুখ। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক ইয়াদ পত্রিকার স্টাফ রিপোর্টার এস.এম. আব্দুল্লাহ, নারায়ণগঞ্জের আলো পত্রিকার বন্দর প্রতিনিধি সহিদুল ইসলাম শিপু ও দৈনিক নির বাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি বিল্লাল হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট