1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই ফারজানা রহমান-যুগের নারায়ণগঞ্জ

মোঃ জাহিদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করে যাচ্ছে। আর এটার অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কৃষি, মৎস্য ও প্রাণিজ সম্পদের উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এমবিএসকে।
২১ জুন বুধবার এমবিএসকে বালুবাড়ী তাদের নিজস্ব মিলনায়তনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) বালুবাড়ি দিনাজপুরের আয়োজনে সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণি সম্পদ খাত) এর আওতায় কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ খাতের ৬ জন খামারী উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও প্রতিজনকে দুই হাজার টাকা প্রাইজ মানি প্রদান করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এমবিএসকে’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান মোঃ খালেদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এমবিএসকে’র ঋণ কার্যক্রমের প্রধান ঋণ সমন্বয়কারী মোঃ আশরাফ আলম। অনুষ্ঠানে কৃষি বিষয়ক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন এমবিএসকে’র উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, মৎস্য’র উপর আলোচনা করেন জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক পুরবী রায় এবং প্রাণি সম্পদ নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ গোলাম কিবরিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ রায়হান আলী, মোঃ আবু সুফিয়ান ও ডাঃ মোঃ রাশেদ আলম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ ইউনিটের ফোকাল পার্সন আব্দুল হাকিম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট