1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব বন্দরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

জেলা মাইক্রোবাস/ট্যাক্সি মালিক ও শ্রমিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক ও শ্রমিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ই জুন) দুপুরে উত্তর চাষাড়া চানঁমারি মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ডে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন মোল্লা, কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি হাজী মোঃ আবুল হোসেন মিঠু, হাজী মোঃ রফিকুল ইসলাম, মোঃ দ্বীন ইসলাম খোকা, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম রিংকু, সহ সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান রকি, মোঃ গোলাম সারোয়ার, মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শেখ জানে আলম হিরো, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর প্রধান, কোষাধ্যক্ষ মারুফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ আল আমীন ও মোঃ মোরশেদ আলী’কে দপ্তর সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি শ্রমিক কমিটির নব-নির্বাচিত সভাপতি মোঃ জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুকুল মিয়া সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সহ-সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোঃ আলী আজগর মীর, সাংগঠনিক সম্পাদক মোঃ এ কে ইমন, কোষাধ্যক্ষ মোঃ মিন্টু মিয়া, প্রচার সম্পাদক মোঃ মাহিন সরদার ও মোঃ আলতাফ হোসেন’কে দপ্তর সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতির সভাপতি মেজবাহ উদ্দিন মোল্লা বলেন, আমাদের উদ্দেশ্য মালিক শ্রমিক যাতে করে একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে সকলের কল্যাণে কাজ করতে পারে সেই দোয়াই কামনা করি। শামীম ওসমান এবং বর্তমান উপদেষ্ঠা আজমেরী ওসমানের ছায়ায় আমরা খুব সুন্দর মতো এখন ব্যবসা পরিচালনা করতে পারছি। তাই সকলের নিকট দোয়া কামনা করছি যেনো আমরা আরো ভালোভাবে সকলের সেবা করতে পারি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট