1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সড়ক দর্ূঘটনায় অজ্ঞাত পুরুষের মৃত্যু চালক পলাতক পিকআপ আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব

বন্দরে সড়ক দর্ূঘটনায় অজ্ঞাত পুরুষের মৃত্যু চালক পলাতক পিকআপ আটক-যুগের নারায়ণগঞ্জ

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সড়ক দর্ূঘটায় অজ্ঞাত নামা পুরুষ (৪৫) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত মঙ্গলবার (১৩ জুন) রাত সোয়া ৯টায় কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আরিফ রেজা বাদী হয়ে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দর্ূঘটনা আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ১৮(৬)২৩। এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) রাত পৌনে ৪টা সময় বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মালিবাগস্থ সুন্দরবন পেট্রোল পাম্পের বিপরীতমুখী লেনে এ দর্ূঘটনাটি ঘটে। দর্ূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দর্ূঘটনা কবলিত স্থান থেকে ঢাকা মেট্রো ন ২১-৬২০৩ নাম্বারের একটি পিকআপ গাড়ী জব্দ করে। দর্ূঘটনার পর থেকে অজ্ঞাত নামা পিকআপ চালক পলাতক রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মালিবাগস্থ সুন্দরবন পেট্রোল পাম্পের বিপরীত ৫০ গজ পূর্বে ঢাকাগামী লেনে দাউদকান্দী হইতে ঢাকাগামী ঢাকা মেট্রো ন ২১-৬২০৩ নাম্বারের একটি পিকআপ গাড়ী চালক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাত নামা ৪০ বছরের এক পুরুষকে ধাক্কা দিলে সে গুরুত্বর জখম হয়। পরে অজ্ঞাত নামা পিকআপ চালক প্রান রক্ষার্থে পিকআপ গাড়ী ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় অজ্ঞাত নামা পুরুষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট